পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একই পরিবারের নিহত ৩

কিশোরগঞ্জের মিঠামইনে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন- অষ্টগ্রাম অলওয়েদের সড়কের মিঠামইন উপজেলার কাস্তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মে 25, 2026 - 22:14
আপডেট করা হয়েছে: 10 দিনগুলো আগে
0 1
পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একই পরিবারের নিহত ৩

নিহতরা হলেন: মিঠামইন উপজেলার মহিষাকান্দি গ্রামের মনির হোসেন (৩৫), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) ও তাদের শিশু সন্তান আয়ান (৬)।


পুলিশ জানায়, মোটরসাইকেলে স্বামী-স্ত্রী ও তাদের সন্তান বাড়িতে ফিরছিলেন। মিঠামইন উপজেলার ভাতশালা সেতুসংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।



দুর্ঘটনার পর পিকআপভ্যানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনগণ সেটি আটক করে।

এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামীর -স্ত্রী ও তাদের ছেলে নিহত হয়েছেন। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আপনার প্রতিক্রিয়া কী?

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
মজাদার মজাদার 0
দারুণ দারুণ 0
দুঃখিত দুঃখিত 0
রাগান্বিত রাগান্বিত 0

কমেন্টস (0)

User