ধারের টাকা ফেরত না দেয়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন
রাজশাহীতে ধারের টাকা ফেরত না দেয়ায় আশিকুর রহমান (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুনের অভিযোগ উঠেছে তার বন্ধু ফয়সাল আলী জয়ের (২৬) বিরুদ্ধে। সোমবার (২৫ মে) সকালে রাজশাহীর দামকুড়া থানার জোতরাবোন এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, গত ২১ মে ফয়সালের কাছ থেকে ৪৫০ টাকা ধার নেন তার বন্ধু আশিকুর। সোমবার সকাল ১০টার দিকে ফয়সাল সেই টাকা চাইতে আশিকুরের বাড়ি যান। তখন দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
এরপর ফয়সাল ফিরে আসেন। বেলা ১১টার দিকে তিনি ভাড়া মারতে অটোরিকশা নিয়ে বের হন। তখন আবার আশিকুরের সঙ্গে তার দেখা হয়। এ সময় আবার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। তখন ছুরি দিয়ে আশিকুরের বাম পাঁজরে আঘাত করে ফয়সাল পালিয়ে যান।
আপনার প্রতিক্রিয়া কী?
লাইক
1
অপছন্দ
0
ভালোবাসা
0
মজাদার
1
দারুণ
1
দুঃখিত
0
রাগান্বিত
0
কমেন্টস (0)